May 30, 2026, 12:01 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০মার্চ) ত্রিশাল উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ।

মাছ চাষে এআই প্রযুক্তির ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশে হয়। এ পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আ্যকুয়াকালচার ৪.০ প্রযুক্তি র অটোমেশন ডিভাইস ও ভার্টিকাল এক্সপানশন প্রযুক্তিরসমন্বি ত ব্যবহারে পুকুরের সামগ্রিক চলমান ওয়েব ও মোবাইল অ্যা প্লিকেশন এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।এমন পদ্ধতি গ্রহণের মূল উদ্দেশ্য অল্প জায়গায় কিভাবে ৩ থেকে ৪ গুণ মাছ উৎপা দন করা যায় এবং ম্যানুয়াল লেবার বা কায়িক শ্রম এর পরিমাণ কমানো।

এক‌ একর জমির একটি পুকুরে এই প্রযুক্তির ব্যবহারে সেন্সর ও অন্যান্য প্রযুক্তিগত সামগ্রিক ক্রয় ও ইনস্টলমেন্টে খরচ হবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।উদ্বোধন কালে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, দেশে সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় ময়মনসিংহে। সেইক্ষেত্রে আমাদের এই নতুন উদ্ভাবন প্রকল্পটি মাছ চাষে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরো বলেন, এ প্রকল্পটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে, এই উপজেলার ১২টি ইউনিয়নে এই প্রকল্পের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালানো হবে। যাতে করে মাছ চাষীরা এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা – কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।



Our Like Page
Developed by: BD IT HOST