September 8, 2026, 8:02 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২দেশসহ নতুন ৪৪ দেশের নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশিরা

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশের নাগরিকত্বের পাশা পাশি আরও ১০১টি দেশের নাগরিক হতে পারবেন বাংলাদেশিরা। বিভিন্ন দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলা দেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেওয়ার বিষয়ে এসআরও (স্টেটরি রেগুলেটরি অর্ডার) জারির প্রস্তাবে মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন।সচিব জানান,বাংলাদেশিরা ইউরোপসহ ৫৭টি দেশের নাগ রিক হতে পারতেন। এখন আরও ৪৪টি নতুন দেশ যুক্ত হয়েছে। ফলে এখন বাংলাদেশিরা নিজ দেশের পাশাপাশি মোট ১০১টি দেশের নাগরিক হতে পারবেন।

নতুন ৪৪টি দেশের মধ্যে রয়েছে– আফ্রিকা মহাদে শের ১৯টি দেশ,দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি দেশ,ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি দেশ ও ওশেনিয়া মহাদেশের একটি দেশ। দেশগুলো হলো-মিশর, দক্ষিণ আফ্রিকা,কেনিয়া,আলজেরিয়া, সুদান, মরক্কো,ঘানা,রুয়ান্ডা, বুরুন্ডি,তিউনিসিয়া, সিয়েরা লিয়ন,লিবিয়া,কঙ্গো,লাইবেরিয়া,মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া,গাম্বিয়া, বতসোয়ানা,মরিশাস, ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া,ভেনিজুয়েলা,সুরিনাম, আর্জেন্টিনা,পেরু,ইকুয়েডর,চিলি,উরুগুয়ে,গায়ানা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি,বাহামা, জ্যামাইকা,ত্রিনিদাদ ও টোবাগো,ডমিনিকা,সেন্ট লুসিয়া,বার্বাডোস,সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা,সেন্ট কিটস ও নেভিস,ফিজি।এছাড়া সচিব আরও জানান,বাংলাদেশ থেকে ১১৩৫ জন সেনা কর্মকর্তা নিয়োগ দেবে কাতার। এমন বিধান রেখে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST