প্রথম বাংলা – কর্মচারী কর্তৃক সরকারি বাসা অবৈধভাবে দখল করে বহিরাগতদের ভাড়া প্রদান বাবদ প্রাপ্ত অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা হতে ০৩/১০/২০২৩ খ্রি. তারিখে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে টিম জিগাতলা বি-টাইপ কলোনির ০৫ টি ভবনের প্রতিটি বাসার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদে সর্বমোট ২০টি বাসা অবৈধভাবে দখলকৃত অবস্থায় পায়।উক্ত বাসাগুলোয় অবস্থানকারী বহিরাগত ভাড়া টিয়ারা জানান তারা উক্ত কলোনির নেতা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রশাসন-২, বাংলাদেশ সচিবালয় এর জনৈক কর্মচারীর মাধ্যমে বাসা ভাড়া নিয়েছেন এবং তাকে ভাড়া পরিশোধ করছেন। গৃহায়ন ও গণপূর্ত এর সংশ্লিষ্ট দপ্তরের রেকর্ডপত্রে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙ্গে বহিরাগতদের নিকট ভাড়া দিয়ে সরকারি সম্পত্তি অবৈধ দখলে রেখে সম্পত্তির ক্ষতিসাধন ও অবৈধ অর্থ গ্রহণ করছেন।
পরবর্তীতে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানের প্রেক্ষিতে অবৈধ দখলদার মুক্ত করার উদ্দেশ্যে ধানমন্ডি গণপূর্ত উপবিভাগ কর্তৃক ওয়াসা, পিডিবি ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সহযোগিতায় উক্ত কলোনিতে উক্ত ২০ টি বাসায় ১০/১০/২০২৩ খ্রি. তারিখে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর প্রেক্ষিতে উক্ত কলোনির দখলকৃত বেশির ভাগ বাসা অবৈধ দখলদার মুক্ত হয় মর্মে উপবিভাীয় প্রকৌশলী,ধানমন্ডি গণপূর্ত উপবিভাগ দুদক টিমকে জানান।