July 7, 2026, 12:22 am
শিরোনামঃ
বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মার্তিনেসের দেখা পেলেন না জামাল ভূঁইয়া

Reporter Name

(ক্রিয়া প্রতিনিধি)-

এমিকে বহনকারী গাড়ির কাছেই দাঁড়িয়ে জামাল ভূঁইয়া; কিন্তু সাক্ষাত পাননি এমির সাথে।আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস আজ এসেছিলেন বাংলাদেশে। তার সফরসূচিটা এমনভাবে করা হয়েছে যে, সাধারণ মানুষ তো দূরের কথা, কোন সাংবাদিকরা পর্যন্ত কাছে ঘেষতে পারেননি। সকাল ৫টা সময় পৌঁছে ঢাকা শাহাজামাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর থেকে কালো কাচে ঢাকা গাড়িতে করে তাকে নেওয়া হয় হোটেলে। সেখান থেকে নেক্সট ভেঞ্চারসের কাচঘেরা রুমে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এই হলো বিশ্ব সেরা গোলরক্ষ এমির বাংলাদেশ সফর!
এমিকে ঘিরে এমন এক পরিস্থিতির সৃষ্টি করা হয় যে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পর্যন্ত তার সঙ্গে দেখা করতে পারেননি। অথচ তার সাথে দেখা করেছে সাফের সেমিফাইনালে কুয়েততে কাছে হেরে ভারত থেকে আজই দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়ারা যখন বিমানবন্দরে নেমেছেন, ঠিক তখনই এমি মার্তিনেস বাংলাদেশ সফর শেষ করে ভারতে যাচ্ছিলেন। বিশ্বকাপজয়ী গোলকিপারের সঙ্গে দেখা করার জন্য, একটা ছবি তোলার জন্য বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া অপেক্ষায় ছিলেন।

বিমানবন্দরে এমি মার্তিনেসকে বহনকারী গাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন জামাল।

কিন্তু আয়োজকেরা তাকে মার্তিনেসের কাছেই ঘেষতে দেয়নি! জাতীয় ফুটবল দলের অধিনায়কের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। উপস্থিত অনেকেই এই ঘটনাকে ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেন। অথচ, মার্তিনেস চেয়েছিলেন বাংলাদেশ দেখতে। আর্জেন্টিনাকে সমর্থন দেওয়া বাংলাদেশি ফুটবলপ্রেমীদের দেখতে।
সেখানে জাতীয় দলের অধিনায়কই এমির দেখা পেলেন না।



Our Like Page
Developed by: BD IT HOST