May 30, 2026, 4:00 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত পেশাদার মাদক কারবারি ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর উত্তরখান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই চিহ্নিত পেশাদার মাদক কারবারি ও ছিনতাইকা রীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সুমন আহম্মেদ সুমন (৩৫) ও ২। মোঃ নাজিম (৩২)। এসময় তাদের হেফাজত হতে একটি রামদা, একটি প্লাস, একটি ছোরা, একটি টর্চ লাইট, একটি ১০ ফিট লম্বা নাইলনের রশি, দুটি বাঁশের লাঠি ও তিন জোড়া স্যান্ডেল জুতা উদ্ধার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি ২০২৫) রাত ৩:৩০ ঘটিকায় উত্তরখান থানার রাজাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানার টহলটিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জা নতে পারে উত্তরখান থানার রাজাবাড়ির বহরেরটেক বাগানের পূর্ব পাশের ফাঁকা জায়গায় কতিপয় দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানার টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুমন ও নাজিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়,গ্রেফতারকৃত সুমন ও নাজিম এবং তাদের পলাতক সহযোগিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী।তারা উত্তরখান থানার উক্ত এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে উত্তরখান থানায় পাঁচটি ও নাজিমের বিরুদ্ধে সাতটি চুরি,ছিনতাই ও মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST