July 9, 2026, 9:56 pm
শিরোনামঃ
বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর ও বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা জমজমাট সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযানে পরিত্যক্ত বাস অপসারণ, সরানো হলো আরও ৪২টি পার্কিং করা বাস কৃষির বিভাগের ‘পার্টনার’ প্রকল্প: বড় প্রকল্পে হাজার কোটির অনিয়ম শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন; এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দৌলতপুরে এক শতাংশ ভোটার সমর্থন দিতে পারেনি তিন স্বতন্ত্র প্রার্থী

Reporter Name

জেলা প্রতিনিধি _______________

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটার সমর্থনের তালি কা যথাযথ না দিতে পারায় মনোনয়ন পত্র বাতিল হয় কুষ্টিয়া-১ আসন দৌলতপুর উপজেলার তিন প্রার্থীর।

এদের মধ্যে সকলেই স্বতন্ত্র প্রার্থীচ্ছু। ফারুক হোসেন, নাজমুল হুদা (পটল) এবং ফিরোজ আল মামুনের দৌলতপুর উপজেলার মোট ৩ লাখ ৮০ হাজার ২৮৭ ভোটারের মধ্যে শতকরা একজনের করে বা এক শতাং শ সাক্ষরসহ সমর্থন জমা দেয়ার কথা থাকলেও তারা তা দিতে ব্যর্থ হয়েছেন।এই তিন প্রার্থীর মধ্যে ফারুক হোসেনকে নির্বাচনী এলাকায় অধিকাংশ মানুষ চিনতে পারেননি। উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা তিনি।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াতসভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদেরবড় পুত্র নাজমুল হুদা পটল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, তবে বর্তমানে ছন্দপত নে তিনি। দ্বাদশ নির্বাচনী কার্যক্রম শুরুর আগেও তিন ভাইয়ের রাজনৈতিক বিভক্তি এবং একই সাথে প্রার্থীতা প্রকাশ নিয়ে দৌলতপুরের ভোটারদের মধ্যেআলোচনা -সমালোচনায় ছিলেন তাঁরা। তিন ভাইয়ের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক রাজনীতির সবচে’ বড় ধারা ধরে রেখেছেন আফাজ উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র এজাজ আহমেদ মামুন,যিনি বর্তমানে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

যদিও এজাজ আহমেদ মামুনের সাথে রাজনৈতিককো নো উল্লেখযোগ্য সম্পৃক্ততা নেই বাকি দু-ভাইয়ের। ব রং, প্রচলিত আছে ব্যাপক মনোমালিন্য ও রাজনৈতিক দ্বিধাবিভক্তীর কথা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন আবেদন করেছিলেন এজাজ আহমেদ মামুন,তা না পাওয়ায় প্রার্থীতা থেকে সরে এ সেছেন তিনি। নৌকা প্রতীককে বিজয়ী করার প্রতিশ্রু তিতে মাঠে কাজ করতে সাম্প্রতিক আগেও দেখা গে ছে তাঁকে,যেখানে জানিয়েছেন যেকোনো পরিস্থিতিতে নৌকার পক্ষে কাজ করতে তাঁর প্রতিশ্রুতির কথা।

অন্যদিকে ফিরোজ আল মামুন সাবেক উপজেলা চেয়া রম্যান ও সাংগঠনিক পরিচয়ে সাবেক আওয়ামী লীগ নেতা,দৌলতপুরের জ্যেষ্ঠ রাজনীতিক,ও ভোটে বিজ য়ের নানান অর্জন তাঁর। তবে ভোটের মাঠের লড়াইয়ে তাঁর দীর্ঘ সময়ের অনুপস্থিতি স্থবির করে রেখেছে ব্যক্তিগত কর্মী-সমর্থকদের। আবার স্বতন্ত্র হওয়ায়, পাচ্ছেন না নিজ দলীয় নেতাকর্মী বা সতীর্থদের সমর্থন

মনোনয়ন পুনরায় বৈধ হওয়া প্রসঙ্গে কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার বলেন,যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপি ল করেছেন, শুনানি চলছে নিয়মিত।পুনরায় কেবা কা রা বৈধতা পেলেন জানতে সময় লাগবে দু’দিন। তিনি জানান নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে সকল জেলায় দাপ্তরিক ভাবে জানিয়ে দেয়া হবে।

ফিরোজ আল মামুন ও নাজমুল হুদা পটলের সাথে কথা হলে তারা দাবি করেন,তাদের মনোনয়ন আবেদন পুনরায় বৈধতা পেয়েছে।জানা গেছে, এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কর্তৃক কোনো পুন: বৈধতা সনদ দেয়া হয়নি কুষ্টিয়ার দৌলতপুরের বাতিল হওয়া প্রার্থীদের।



Our Like Page
Developed by: BD IT HOST