June 29, 2026, 5:41 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দৌলতপুরে ‘গণমানুষের গণমাধ্যম’ শীর্ষক মতবিনি ময় ১১ জানুয়ারি

Reporter Name

______________

আগামী ১১ জানুয়ারি ‘গণমানুষের গণমাধ্যম’ শীর্ষক মতবিনিময়ের অনুষ্ঠান স্থল পরিদর্শন করলেন দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়া’র নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক তাশরিক সঞ্চয়,অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান ও ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য তামিম আদনান,দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদ,দৈনিক কুষ্টিয়ার কাগজের দৌলতপুর প্রতিনিধি এ জে এইচ লিমন,দৌলতপুর টোয়েন্টিফোর এর নিজস্ব প্রতিবেদক আহমেদ রাজু, সংবাদকর্মী সাইফুল ইসলাম এবং স্থানীয় মিডিয়া ডেকোরেটরের স্বাধিকার এ.কে আজাদ।

দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরের কুচকাওয়াজ মাঠে শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যার এই মতবিনিময়ে জনপ্রতিনিধিদের মধ্যে থেকে অংশ নিবেন,কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন,কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির ও মায়াবী রোমান্স মল্লিকসহ অন্যান্যরা।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি হিসাবে মতবিনিময়ে অংশ নিবেন,অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল,দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

উপজেলা প্রশাসনের প্রতিনিধিত্ব করবেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার,সহকারী কমিশনার (ভূমি),শাহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার মোহাম্মদ আবু সালেক,উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন,ডেপুটি জেনারেল ম্যানেজার কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি দৌলতপুর জোন মির্জা কে ই তুহিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিন।

গণমাধ্যম কর্মীদের প্রতিনিধিত্ব করবেন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর,কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মজিবুল হক,এডিটরস ফোরাম কুষ্টিয়ার সাধারণ সম্পাদক নূর আলম দুলাল,দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি মানজারুল ইসলাম খোকন,দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু সহ দৌল তপুর সাংবাদিক ফোরাম সংশ্লিষ্ট সকল সংবাদকর্মী।

মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি, দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক সাংবাদি ক ও উপস্থাপক তাশরিক সঞ্চয়ের সঞ্চালনায় অনু ষ্ঠানে– ‘বর্তমান এবং আগামীর দৌলতপুর’ ও ‘গণ মানুষের গণমাধ্যম’ প্রসঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।তামিম আদনান বলেন, আশা করছি ইভেন্টটির মধ্যদিয়ে দৌলতপুরের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখা ব্যক্তি এবং সাধারণ নাগরিকদের মধ্যে সমন্বয় খানেকটা হলেও বাড়বে। পারস্পরিক জানাশোনা আরও হৃদ্যতাপূর্ণ হবে।



Our Like Page
Developed by: BD IT HOST