September 1, 2026, 9:18 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ধোবাউড়ায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ভ্যানগাড়ি বিতরণ

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এক অসহায় নারীকে ভ্যানগাড়ি প্রদান করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) সকালে উপজেলা চত্বরে এ কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি ত্যাগকারী নারী আয়শা খাতুনের হাতে ভ্যানগাড়ির চাবি তুলে দেওয়া হয়। তিনি মৃত আব্দুল গফুর ফকিরের স্ত্রী এবং ধোবাউড়া গ্রাম ও ডাকঘর ধোবাউড়া, উপজেলাঃ ধোবাউড়া, জেলাঃ ময়মনসিংহ-এর বাসিন্দা।

উপজেলা প্রশাসন জানায়, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির মূল লক্ষ্য হলো—ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায়, কর্মহীন ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পুনর্বাসন করা এবং তাদের জন্য সম্মানজনক ও স্থায়ী জীবিকার ব্যবস্থা করা। এর মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে সক্রিয় ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন।

ভ্যানগাড়ি প্রদান শেষে কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আয়শা খাতুন এই সহায়তাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হবেন এবং সমাজে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করবেন।



Our Like Page
Developed by: BD IT HOST