September 30, 2026, 3:26 pm
শিরোনামঃ
১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলের পেড়লীতে জারজিদ ও পাঁচগ্রাম ইউপিতে সাইফুজ্জামান বিজয়ী

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জারজিদ মোল্যা এবং পাঁচগ্রাম ইউপিতে এস এম সাইফুজ্জামান বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীক ছাড়া বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পেড়লী ইউপিতে জারজিদ মোল্যা পেয়েছেন ৩ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিসুল ইসলাম বাবু পেয়েছেন ৩ হাজার ৫৪৯ ভোট। পাঁচগ্রাম ইউপিতে এস এম সাইফুজ্জামান এক হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাদশা মোল্যা পেয়েছেন এক হাজার ২৯২ ভোট।

এদিকে, দু’টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৬ জন এবং মেম্বার পদে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পেড়লী ইউনিয়নে ১০ জন এবং পাঁচগ্রাম ইউনিয়নে ছয়জন চেয়ারম্যান প্রার্থী। এক্ষেত্রে পেড়লী ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪৪ প্রার্থী ভোটযুদ্ধে নামেন। এছাড়া পাঁচগ্রাম ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে নয় ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালিয়া উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পেড়লী ইউনিয়নে ১৮ হাজার ৩৭৫জন ভোটার। অন্যদিকে, পাঁচগ্রাম ইউনিয়নে ৬ হাজার ৫৪৪ জন ভোটার আছেন।



Our Like Page
Developed by: BD IT HOST