June 4, 2026, 5:51 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু নিখোঁজ ৫, উদ্ধার ১০

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের সন্ধান এখনও মেলেনি। উদ্ধারে কাজ করছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস বৃহত্তর যশোর জোনের সহকারী-পরিচালক মামুনুর রশিদ।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন এবং সিভিল সার্জন নাসিমা আক্তার ঘটনা স্থল পরির্দশন করেন এবং নিহত ও নিখোঁজদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেন।

সরেজমিনে গিয়ে নিখোঁজ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নৌকা ডুবিতে তাদের পরিবারের ২ জন সদস্য মারা গেছেন। বাকি ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভি সের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। স্বজনদের দাবি জীবিত না হোক অন্তত লাশ পাওয়া গেলে তাদের দাফন করতে পারবেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস বৃহত্তর যশোর জোনের সহকারী-পরিচালক মামুনুর রশিদ জানান, স্থানীয় দের সহযোগিতায় গতকাল দুজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমারা জেনেছি যে এখনও চারজন পুরুষ নিখোঁজ রয়েছে ন। সকাল থেকে আমাদের তিনটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। জোয়ার-ভাটা থাকায় যেখানে নৌকা ডুবির ঘটনা ঘটেছে সেখানে মৃতদেহ থাকার সম্ভাব না ক্ষীণ রয়েছে। সারাদিন আমরা উদ্ধার তৎপরতা চালাব।

উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মা নাজমা বেগম (২৮) ও ছেলে তাছিম শেখ (২) । এছাড়া আরও ৪ জন নিখোঁজ রয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST