June 3, 2026, 5:12 pm
শিরোনামঃ
কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত হয়ে আসছে। বিভিন্ন গবেষণা, পরিসংখ্যান ও সংবাদ প্রতিবেদনে দেখা গেছে, অদক্ষ চালক এবং অনুপযুক্ত যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সড়কে চলাচলকারী অনেক যানবাহনের বৈধ ফিটনেস সনদ ও নিবন্ধন নেই। একই সঙ্গে অনেক চালক প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স ছাড়াই যানবাহন পরিচালনা করছেন। ফলে সড়ক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
এদিকে অভিযোগ রয়েছে, ট্রাফিক আইন অনুযায়ী এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে অনিয়ম চলমান রয়েছে।

অভিযোগকারীদের দাবি, নিয়মিত তদারকির পরিবর্তে কিছু ক্ষেত্রে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন চলাচলের সুযোগ পাচ্ছে। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সচেতন নাগরিক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কঠোর নজরদারি, আইন প্রয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের (এসআই) আনোয়ার হোসেন ও (টিআই) ফরিদুল ইসলাম জানান, আমরা চেষ্টা করছি লাইসেন্সবিহীন এবং ফিটনেসবিহীন গাড়ি আটক করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য। সড়কে গাড়ি ধরলেই গাড়ি চালক বলে ওমুক স্যারের (মানতি মাসিক) এই সিস্টেমেই এসব চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST