August 15, 2026, 3:43 pm
শিরোনামঃ
লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার এসএসসির ২৫ কৃতি শিক্ষার্থীকে ডিসি ফরিদার চিঠি চিঠির সঙ্গে বই, ফুল ও মিষ্টিও উপহার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নতুন বছরে নতুন বই, শিশুদের উচ্ছ্বাস

Reporter Name

আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ

বছরের প্রথম দিনই রাজশাহীর স্কুলে স্কুলে শিক্ষা র্থীদের হাতে পৌঁছে গেছে নতুন পাঠ্যবই। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিশুরা। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার উৎসব করেই বই হাতে পেলেন শিক্ষার্থীরা।রোববার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক ও সভাপতি স্কুলের বিভিন্ন শ্রেণির প্রথম থেকে তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে এক সেট করে নতুন পাঠ্যবই তুলে দেন। ক্রমান্বয়ে সকল শিক্ষার্থীকে হাতে হাতে নতুন বই দেওয়া হয়।

উক্ত বিদ্যালয়ের সভাপতি হাসান আলী বলেন,
‘২০১২ সালে দেশ বর্তমানের মতো এতো উন্নয়ন ছিল না। সেই সময়ে সারাদেশে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সাহসী পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সারাদেশে ৪ কোটি ৯ লাখ শিক্ষার্থীদের হাতে প্রায় ৩৫ কোটি বই বিনামূল্যে তুলে দিচ্ছে। আমি মনে করি, এটি নাগরিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর বিনিয়োগ। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে আজকের শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হবে।’

নতুন বই হাতে পেয়ে গৌরাঙ্গপুর সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহসান হাবিব বলে, ‘অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। ক্লাস থ্রী থেকে আমি ফোর এ উঠেছি। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে ভালো লাগছে। প্রথমে একটা বই হাতে পেয়েই সব পাতা উল্টে দেখে ফেলেছি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলী, অভিভাবক সদস্য,ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ে ৩ লাখ ৩১ হাজার ১৮০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে স্কুলপর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৪৭০ জন, দাখিল পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪০ হাজার ৯৬০ জন, ইবতেদায়ির বিভিন্ন শ্রেণিতে ৪৮ হাজার ৮৭০ জন,

কারিগরি স্কুলপর্যায়ে ১৪ হাজার ৪০ জন এবং মাধ্যমিকের ইংরেজি ভার্সনে ৮৪০ জন শিক্ষার্থী রয়েছে। এদের জন্য মোট ৪৫ লাখ ২১ হাজার ৪৩টি বইয়ের চাহিদা রয়েছে। প্রথম দিন শিক্ষার্থীরা সব বই না পেলেও দ্রুত তারা সব বই পেয়ে যাবেন।



Our Like Page
Developed by: BD IT HOST