July 2, 2026, 11:49 am
শিরোনামঃ
সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নতুন সরকার গঠনের পর গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name

পঙ্কজ মিত্র,পি‌রোজপুর জেলা প্র‌তি‌নি‌ধিঃ

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনি বার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ সফরে যাবেন। রোব বার (১৪ জানুয়ারি) তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে বৃহস্প তিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহ বুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ সময় প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তি রা উপস্থিত থাকবেন।এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিতদের ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার পর দ্বাদশ জাতী য় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ হয়। সংসদ ভবনের নিচতলায় পর্যায়ক্রমে আওয়ামী লীগ, স্বতন্ত্র ও জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপাথবাক্য পাঠ করান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন।

৭ জানুয়ারি সারা দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৯৮ আসনেরমধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২ ২ আসন, জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদে শ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবা জারের একটি আসন থেকে জয় পেয়েছেন।

এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করেছে। পাশাপাশি নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে পরবর্তীতে ওই আসনে নির্বাচন হবে বলে জানিয়েছে ইসি।



Our Like Page
Developed by: BD IT HOST