May 4, 2026, 9:16 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই

Reporter Name

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীতে আল আমিন (৩০) নামে এক মিশুকচালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই হাসান (২৬)। এ ঘটনায় ঘাতক হাসানসহ দুজনকে আটক করেছেন পুলিশ।২ মে ২০২৬ ইং শনিবার সকালে নরসিংদীর শহরে সাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুজনই রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়ন এর আতশ আলি বাজার এলাকার বাসিন্দা নুর ইসলাম এর ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

এরা পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে আল আমিন ও হাসান মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের বোন তাসলিমা বেগমকে একই এলাকার নাইম দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ভয়ে তারা গ্রামে চলে যান। কয়েকদিন আগে বিষয়টি মীমাংসা করে আবার শহরে ফিরে আসেন তারা।

 

স্বজনদের দাবি,এই বিরোধের জেরে ছোট ভাই হাসান ক্ষুব্ধ ছিলেন। ঘটনার আগের রাতে তিনি আল আমিনকে হুমকি দেন পরদিন সকালে বাজারে যাওয়ার পথে সাটিরপাড়া এলাকায় হাসান কাঁচি দিয়ে তাকে পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শিল্পী বেগম বলেন,পরিবারের ভেতরের বিরোধ এবং বাইরের চাপ,দুইয়ের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।

 

নিহতের বোন তাসলিমা বেগম অভিযোগ করেন,নাইম তাকে দীর্ঘদিন ধরে ফোনে বিরক্ত করতেন এবং কথা না বললে ভাইদের হত্যার হুমকি দিতেন।



Our Like Page
Developed by: BD IT HOST