November 4, 2026, 11:40 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত গ্রেফতার

Reporter Name

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার:

নরসিংদী জেলা পুলিশ সুপার এর কঠোর দিক নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে শিবপুর মডেল থানা পুলিশ এর একটি চৌকস টিম ২৭ইং অক্টোবর সোমবার ভোর ৪.০০ ঘটিকায় নরসিংদীর রায়পুরা তেলিপাড়া অষ্টগ্রাম হাফিজিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সেসন-১৪৯০/১৮, শিবপুর মডেল থানার মামলা নং ১৫(৯)১৬,জিআর প্রসেস নং-৪৮৬/২৫ ।

ঘটনার বিবরণে জানা যায় শিবপুর থানা এলাকার কুটির বাজারে ডাকাতি করতে গিয়ে একজনকে হত্যা করে ডাকাত দল ,উক্ত মামলায় বিজ্ঞ আদালতে রনি ডাকাতের যাবজ্জীবন সাজা হয় । যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ডাকাত রনি সরকার,পিতাঃ বাতেন সরকার, সাং ইটনা (সরকার বাড়ী), থানাঃ শিবপুর, জেলাঃ নরসিংদী। যাবজ্জীবন সাজা প্রাপ্ত ডাকাত রনি পালাতক থাকা অবস্থায় গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পর,গ্রেফতারকৃত ডাকাত রনি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন,শিবপুর মডেল থানা এলাকায় কেউ অপরাধ করে পার পাবে না,বিভিন্ন অপরাধীদেরকে গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বিঘ্ন যাতে না ঘটে সেই লক্ষ্যে শিবপুর মডেল থানার একটি চৌকস পুলিশের টিম বিশেষ অভিযান চলমান রয়েছে,অপরাধ করে কেউ ছাড় পাবে না।



Our Like Page
Developed by: BD IT HOST