November 4, 2026, 10:07 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিউইয়র্কের কবি মিজানুর রহমানের প্যানারমা ইন্টারন্যাশ নাল গোল্ডেন বুক এ্যাওয়ার্ডস পদক লাভ

Reporter Name

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র

প্রতিনিধিঃনিউইয়র্কে বসবাসরত ভোলার অভিবাসী কবি মিজানুর রহমান তার “নীল সীমানা” কাব্যগ্রন্থের জন্য প্যানারমা ইন্টারন্যাশনাল গোল্ডেন বুক এ্যাওয়ার্ডস ২০২৩ লাভ করেন। গ্রীস ভিত্তিক সারা বিশ্বের কবি সাহিত্যিকদের সংগঠন রাইটার্স ক্যাপিটাল ফাউন্ডেশন গত ২৯ মার্চ এ পদক ঘোষণা করে। উল্লেখ্য রাইটার্স ক্যাপিটাল ফাউন্ডে শন সারা বিশ্বের ৭৬ টি দেশের কবি সাহিত্যিকদের একটি সংগঠন যার সদর দপ্তর গ্রীসে।কবি মিজানুর রহমান রাইটার্স ক্যাপিট্যাল ফাউন্ডেশনের একজন নিয়মিত সদস্য।

তিনি একাধারে একজন কবি, ছড়াকার,লেখক ও সাংবাদি কতার সাথে নিজেকে সম্পৃক্ত রেখে দেশ ও প্রবাসে বাং লা ভাষায় সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ২০২২ সালে তার প্রথম কাব্যগ্রন্থ নীল সীমানা প্রকাশিত হয়।

তিনি ভোলা আলতাজের রহমান সড়করের ইঞ্জিনিয়ার মোঃ শাহ্‌জাহান ও শিক্ষিকা সাহানারা বেগমের জ্যেষ্ঠ সন্তান। তিনি নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাবেক শিক্ষক সহকারী ও বর্তমানে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশনে প্রোগ্রাম স্পেশালিস্ট-টু পদে কর্মরত আছেন।



Our Like Page
Developed by: BD IT HOST