April 19, 2026, 10:47 pm
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের প্রস্তুতি রয়েছে : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজি পি),বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম বলেছেন,জাতীয় সংসদ নির্বাচনে বাংলা দেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যে আদেশ দেবে পুলিশ সে অনুযায়ী কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের জনবল বেড়েছে, লজিস্টিকস বেড়েছে,আধুনি ক প্রযুক্তি ব্যবহার করে আমরা তদন্ত করছি। আমাদের সক্ষমতা বেড়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতিও আছে।আইজিপি (৭ জুলাই) সকাল সাড়ে এগারোটায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সে জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হলি খেলা চলছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পুলিশ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে কাজ করেছে।

আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাও একসাথে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। নির্বাচনকালেও সেভাবে দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত।

তিনি বলেন, একসময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল। এখন সেই অবস্থা থেকে আমরা কোথায় এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করছি।

পুলিশ প্রধান বলেন,আমি এ এলাকার সন্তান ঝড়,বন্যা সবকিছু মোকাবেলা করে আমাদের সংগ্রামী জীবন।আমরা বন্যা,ঝড় মোকাবেলা করে সফলভাবে টিকে আছি তিনি বলেন,বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালিকে ‘দাবায়ে রাখতে পারবা না।সুনামগঞ্জবাসীকেও কেউ দাবায়ে রাখতে পারেনি যত দুর্যোগ আসুক আমরা সবাই মিলে একসাথে দুর্যোগ মোকাবেলা করেছি।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান,জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।আইজিপি দুইশত দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও বস্ত্র তুলে দেন।পরে আইজিপি বিশেষ কল্যাণ সভায় সুনামগঞ্জের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।



Our Like Page
Developed by: BD IT HOST