November 1, 2026, 1:29 am
শিরোনামঃ
লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম অসহায় মানুষের পক্ষ নিয়ে ভূমি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেন এটিএম জাহেদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নির্বাসনে মানবিকতা

Reporter Name

🍂🍂🍂” নির্বাসনে মানবিকতা ”
– এম কে বড়ুয়া।

  1. স্বপ্নগুলো যেন ঝরা পাতার মতো
    না পাওয়ার বেদনা সয়ে গেছে মনে,
    হাসিমুখে হাজার যন্ত্রণা বুকে নিয়ে
    নিজেকে বিকিয়ে দিলাম কত শতবার,

ইট পাথর বয়ে কর্মঘন্টার ঘড়িটা
রাত্রিতে যখন থামে ক্লান্ত শরীরে
উপোস পেটে খিদের রাজ্যে তখনও
মনে হতো ভালো আছে তো আমার স্বজনেরা?

  • স্বজনদের চোখে খুশির আলো ছড়াতে
    গ্রীস্ম,বর্ষা ষড় ঋতুতে কর্মের সন্ধানে
    চলেছি বেয়ে দূরদূরান্ত অজানা অনেক পথ
    কর্মঘন্টার বেতন স্বজনদের হাতে দিয়েছি তুলে,
    আমি চেয়েছি সেই মানুষ গুলো যেন
    একটু ভালো থাকে যদিও আমার কষ্ট হয়,

স্বার্থের দ্বন্দ্বে আজ ভালোবাসার মায়া মমতা
অতীতের সেই স্মৃতি তাহারা রাখেনি মনে,
বিশ্বাসঘাতক,স্বার্থপর স্বজনেরা
কেড়ে নিয়েছে সহায়-সম্পত্তি
নষ্ট পৃথিবীর জন্য নেই কোন কষ্ট আমার,
চেনা মানুষগুলোর সুর কেমন যেন অচেনা
চারিদিকে শুধু, চেনা মানুষ গুলির
অচেনা হিংসা,নিন্দার হুংকার।

  1. আমার ক্ষতিসাধনে তিল পরিমান
    তাহাদের মনুষ্যত্বের কাঁপেনা হৃদয়,
    মানবিকতা তাহারা করিয়াছে নিধন
    অ-মানুষ গুলি নষ্ট করিয়াছে পৃথিবী।

জেনেছি আমি একজন সফল ব্যর্থ মানুষ।
সমাজ প্রিয়জনকে দিতে পারি নাই কিছু,
প্রিয়জন ও সমাজের ভালোবাসা পেতে
টাকা ছাড়া কেউ কারো হয়না আপন
মানবিকতা আজ চলে গেছে নির্বাসনে,

  • স্বার্থের পৃথিবীতে প্রয়োজন ফুরিয়ে গেলে
    আপন মানুষ আর যায় না দেখা,
    মানুষ ভুলিয়া গিয়াছে তার মানবিকতা
    এই পৃথিবীতে জয় হোক মানবতার।

তারিখ-১০/০৫/২০২২ ইং
💤Good morning God bless you💤

সম্মানিত উপদেষ্টা
কবি বন্ধু সাহিত্য পাতা (কবসাপা) চট্টগ্রাম
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড।ঢাকা-১০০০



Our Like Page
Developed by: BD IT HOST