April 22, 2026, 8:41 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিলে আটক ১৫ জন

Reporter Name

প্রথম বাংলা – গতকাল নিষিদ্ধ সংগঠন “হিজবুত তাহরীর” এর সদস্যরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একত্রিত হয়ে জুম্মার নামাজের পর মিছিল করে প্রথমে দৈনিক বাংলা মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলটি পরে ফিরে এসে পল্টন মোড়ে এসে পৌঁছালে পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেডের সামনে পড়ে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

এ সময় একজন ব্যক্তিকে হাতে লাঠি এবং হলুদ ছুড়ি ( এন্টি কাটার) নিয়ে মিছিলে অংশ গ্রহণকারী একজনকে প্রহার করতে দেখা যায়। আইন প্রয়োগকারী সংস্থার কাজের মাঝে একজন সাধারণ জনতা কর্তৃক আইন নিজের হাতে তুলে নেয়া কাম্য নয় বিধায় সেনাবাহিনী তাকে নিবৃত্ত করে এবং পরবর্তীতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সময়ে ঘটনাস্থল হতে সেনাবাহিনী হিজবুত তাহরীর এর আরও ১৫ জন সদস্য আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সকলকে আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা, সঠিক তথ্য প্রচার ও প্রসার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।



Our Like Page
Developed by: BD IT HOST