November 9, 2026, 7:50 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার রাজনৈতিক দাবার বোর্ডে শেখ হাসিনা: প্রতিপক্ষ যখন চাল বোঝার আগেই খেলা শেষ করে শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নৌকার পরাজয় নিশ্চিত করতে এম এ সাত্তার ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ষড়যন্ত্র মুলক বৈঠক

Reporter Name

মোহাম্মদ আলী,লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর ৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে শুর হয় রাজনৈতিক ষড়যন্ত্র।বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহাজান কামালের মৃত্যুতে এ আসন টি শুন্য হয়। এতে সাংবিধানিক বাধ্যবাধকতার করনে লক্ষ্মীপুর সদর ৩ আসন উপনির্বাচনের ঘোষণা আসে। আর এতেই মনোনয়ন পেতে দৌড় যাপ শুরু করেন ডজন খানেক নেতা।

কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর পছন্দের প্রার্থী হিসাবে মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু কে মনোনয়ন দেন। কারন ২০১৮ সালের সংসদ নির্বাচন এ গোলাম ফারুক পিংকু মনোনয়ন প্রত্যাশী ছিল। তখন দলীয় সভাপতি শেখ হাসিনা একে এম শাহাজান কামাল কে মনোনয়ন দেন। আর গোলাম ফারুক পিংকু কে পরবর্তী সময়ে মনোনয়ন দিবেন বলে আশ্বস্ত করে ছিলেন।গোলাম ফারুক পিংকু দলের সিদ্ধান্ত মেনে নিয়ে শাহজাহান কামালের পক্ষে নৌকার ভোট করেন। তাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কথা দিয়ে কথা রেখেছেন।

শাহাজাহান কামালের মৃত্যুর পরে এ আসনে যোগ্য প্রা র্থী হিসাবে মনোনয়ন পান গোলাম ফারুক পিংকু, মনোনয়ন পাওয়ার পর গোলাম ফারুক পিংকু নির্বাচনী মাঠে ভোটের জন্য শুর করেন নির্বাচনী প্রচার প্রচারনা ২৮শে অক্টোবর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গোলাম ফারুক পিংকু ১,২০০০০ এক লক্ষ বিশ হাজা র ভোট পেয়ে বিজয়ী হন। কিন্তু দুর্ভাগ্য শপথ নেওয়ার আগে এম এ সাত্তারদের মতো একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে জাল ভেটের সিল মারার একটি দৃশ্য যা গোটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

শুরু হয় তদন্ত, প্রমানিত হয় ষড়যন্ত্রের চিত্র যিনি জাল ভোট দিচ্ছেন তিনি ভিডিও করে তা প্রকাশ করেন। এ খানে একটি লক্ষনীয় বিষয় ছিল। যদি কোন সাংবাদিক তা ভিডিও ধারন করতেন তাহলে তিনি ওই কেন্দ্রর দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তার বক্তব্য নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে নিউজ করতেন কিন্তু এক্ষেত্রে তা ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। যা সচেতন মহল কে হতাশায় ফেলে।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গোলাম ফারুক পিংকু,উপ নির্বা চন এর রেস না কাটতে আবার দ্বাদশ সংসদ নির্বাচন এর তপসিল ঘোষণা করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো ডজন খানেক নেতা মনোনয়ন পেতে দৌড়ে ঝাপ শুরু করেন।কিন্তু দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবারও তার পছন্দের প্রার্থী গোলাম ফারু ক পিংকু কে মনোনয়ন দিয়ে এলাকাতে পাঠিয়ে দেন নির্বাচন করার জন্য। এই নির্বাচনে দলের পক্ষ থেকে ড্যামি প্রার্থী দেওয়ার ঘোষণা আসে।

কিন্তু ষড়যন্ত্রকারী এম এ সাত্তার মনোনয়ন ফরম কিনে মনোনয়ন না পাওয়ায় দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে ভোটের মাঠে নেমে পড়েন।আর নৌকার বিজয় ঠেকাতে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনির সাথে আঁতাত করেন। এম এ সাত্তারের একমাত্র ভরসা জামাত বিএনপির ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন।

ভোটের মাঠে জনপ্রিয়তা না থাকলেও টাকার মাঠে তি নি বেশ সরব গরম ।নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে বিভিন্ন পেশার শ্রেণীর লোকদেরকে বাড়িতে ডেকে নিয়ে কম্বল বিতরণ ও জায়নামাজ বিতরণ করে যাচ্ছেন।আগত ভোটারদের মোবাইল নাম্বার নিয়ে বিকাশের মাধ্যমে দিছেন টাকা।

একটি অবাধ সুষ্ঠুনিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য নির্বাচন কমিশনারের সদয় দৃষ্টি কামনা করেন নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু।



Our Like Page
Developed by: BD IT HOST