April 30, 2026, 6:11 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পল্লী বিদ্যুতের ৫ কর্মকর্তাকে দুদকে তলব

Reporter Name

প্রথম বাংলা – শত কোটি টাকার আর্থিক অনিয়ম ও ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানে ১৭ অক্টোবর পাঠানো নোটিশে তাদের আগামী ২৭ ও ২৮ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

তলবকৃতদের মধ্যে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারে ল ম্যানেজার প্রকৌশলী মো. হুমায়ুন কবীর ও ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জা মান ভূইয়াকে ২৭ অক্টোবর এবং মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি র ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) সামিউল কবীর ও বিপাশা ইসলাম এবং মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার (ই অ্যান্ডসি) রাজন কুমার দাসকে ২৮ অক্টোবর দুদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের একজন ঠিকাদারের কাজ শেষে ঘুষ না দেওয়ায় বিল থেকে জরিমানা হিসেবে টাকা কেটে রাখাসহ একাধিক দুর্নীতির বিষয় নিয়ে অভিযোগ জমা পড়ে। যা পল্লী বিদ্যুৎ থেকেও প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলে। এরপর যা দুদকে পাঠানো হলে যাচাই বাছাই শেষে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এছাড়া অপর আর একটি অভিযোগে দেশের অন্তর্বর্তী সরকার কে অস্থিতিশীল করার লক্ষ্যে পল্লী বিদ্যুতের সমন্বয়কদের মাধ্যমে ২২৫ কোটি টাকার তহবিল সংগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। যা পল্লী বিদ্যুৎ সমিতির আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীর থেকে এই অর্থ সংগ্রহ হয়েছে। ওই টাকা ব্যবহারের মাধ্যমে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে। এ বিষয়টিও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় কমিশন।

অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক সহিদুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। দলের অন্য দুই সদস্যরা হলেন সহকারী পরিচালক পাপন কুমার সাহা ও উপসহকারী পরিচালক মো. শাহজালাল।



Our Like Page
Developed by: BD IT HOST