June 30, 2026, 6:22 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাকিস্তানি শোষকরা কেড়ে নিতে চেয়েছিল মায়ের ভাষা বাংলা,

Reporter Name

  • রক্তাক্ত মায়ের ভাষা “
    – এম কে বড়ুয়া

মায়ের ভাষা বাংলা বর্ণমালার রক্তে
মাখা একুশে ফেব্রুয়ারীর ভয়াল
উত্তাল বায়ান্নের ভাষা আন্দোলন,

  • পাকিস্তানি শোষকরা কেড়ে নিতে
    চেয়েছিল মায়ের ভাষা বাংলা,
    ছেলেহারা শত মায়ের অশ্রুগড়া
    একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা হ‌ইবে
    বাংলা এইতো মোদের বাঙালীর স্লোগান।

রাষ্ট্রভাষা উর্দুর প্রতিবাদে ঢাকার
রাজপথে কৃষক,জেলে,শ্রমিক,নারী,
বৃদ্ধ,ছাত্র, জনতার হয়েছিল প্রতিবাদ,
মুখর ছিল গ্রাম বাংলার দামাল ছেলেরা,

  • রাষ্ট্রভাষা বাংলার জন্য বরকত,
    সালাম,রফিক,জব্বার আরো
    কত নাম না জানা ভাষা শহীদের
    বুকের তাজা রক্তে ঢাকা শহর রক্তে
    রঞ্জিত করল রক্তপিপাসু-জিন্না।

প্রতিবাদে পাকিস্তানী শোষক সরকার
দাবী মানতে বাধ্য হল রক্তের বিনিময়ে
পেয়েছি বাংলা মাতৃভাষার অধিকার।

  • ফাল্গুনের বায়ান্নে ভাষা শহীদদের
    রক্তে ভাসিয়ে দিল ঢাকার রাজপথ,
    একুশের সেই কৃষ্ণচূড়া ফুল গুলি
    আজও ফাল্গুনে টুকটুকে হয়ে আছে লাল,

মায়ের ভাষার বাংলা ভাষা দিবস,
লাল রক্তে লেখা বাংলা বর্ণমালা,
বর্ণমালা দিবসে সকল ভাষা
শহীদ স্মরণে হাজার সালাম ও শ্রদ্ধা,
ফাল্গুনের একুশে ফেব্রুয়ারী
তোমায় আমি কি ভুলিতে পারি।

  • উৎসর্গ – সকল ভাষা শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাও
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন বড়ুয়া সহ সকল বীর মুক্তিযোদ্ধার উদ্দেশ্যে উৎসর্গ করা হ‌ইল।

এম কে বড়ুয়া।
কবি,সাহিত্যিক ও লেখক
সম্মানিত উপদেষ্টা
কবি বন্ধু সাহিত্য পাতা (কবসাপা) চট্টগ্রাম।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড।ঢাকা-১০০০



Our Like Page
Developed by: BD IT HOST