October 2, 2026, 1:01 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর, দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে একাধিক জুয়া সাইটের ০১ এজেন্টকে গ্রেফতার ত্রাণ মন্ত্রীর আসন লালমনিরহাট সদর ৩ উপজেলা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নানা রকম দুর্নীতি অনিয়মের অভিযোগে বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজারহাটে গাছ কাটার সময় বি/দ্যু/ৎ/স্পৃষ্ট হয়ে বিপ্লব নামের এক শ্রমিকের মৃ/ত্যু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুঠিয়ার বানেশ্বরে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির মারামারিতে সভাপতি আহত।

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোঃ

পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির মারামারিতে প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুর রহমান বাবু (৫৫) আহত হয়েছে। আহত মাহাবুবুর রহমান বাবু উপজেলার বানেশ্বর এলাকার সমসের আলীর ছেলে। রবিবার (২ অক্টোবর) সকাল সড়ে ৮টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষর রুহুল আমিনের ভাড়া ববাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানটির সভাপতি ও অধ্যক্ষর মধ্যে বিরোধ চলছিলো। প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুবুর রহমান বাবু বলেন, আমি অধ্যক্ষকে দূর্নীতির দায়ে বরখাস্ত করি। এ কারণে তিনি বিভিন্ন সময় আমাকে হত্যার চেষ্টা চালায়। আজ সকালে আমি বানেশ^র হাটের অধ্যক্ষর বাড়ির সংলগ্ন একটি সরকার ওয়েল এন্ড ডাউল মিলে তেল নিতে যাই। এসময় অধ্যক্ষ রুহুল আমিন তার স্ত্রী ও তার ভাই আমাকে দেখতে পয়ে আমার উপর হামলা চালায়।

এসময় অধ্যক্ষ রুহুল আমিনের ভাই তার হাতে থাকা ধরালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় আমার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। এছাড়াও অধ্যক্ষ রুহুল আমিন জানান, সকালে আমার বাড়ির সামনে এসে সভাপতি চিৎকার ও গালমন্দ শুরু করে। এসময় আমি তার গালমন্দ শুনে নিচে নেমে আসি। এসময় সভাপতি আমার কলার ধরে মারধোর শুরু করেলে আমরা স্ত্রী বিয়য়টি দেখতে পেয়ে আমাকে বাঁচাতে এগিয়ে আসে।

এসময় দুই জনের ধস্তাধস্তির এক পর্যায়ে লোকজন এগিয়ে এসে আমাদের ছাড়িয়ে দেয়। তবে সভাপতিকে ধারালো অস্ত্রের আঘাত করার বিষয়টি তিনি মিথ্যা বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুই পক্ষই থানায় এসেছে। তাদের অভিযোগ দেখে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।



Our Like Page
Developed by: BD IT HOST