September 10, 2026, 5:54 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশের অভিযানে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী শিবলু আটক

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ত্রাস কাজী মশিউর রহমানের পুত্র মহিবুল হাসান ওরফে শিবলু (৩৬) কে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বায়েজিদ ছিন্নমূল এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক,অস্ত্র,দখলবাজি ও চাঁদাবাজিসহ সীতাকুণ্ড মডেল থানায় ৫টি ও বায়েজিদ থানায় ৩টি মামলা রয়েছে।

বায়জিদ থানা পুলিশ জানায়, শিবলু তার পিতার অনুপস্থিতিতে পুরো জঙ্গল সলিমপুর এলাকা তার বাহিনী নিয়ে নিয়ন্ত্রণ করতো। গতকাল গোপন তথ্যের ভিত্তিতে বায়েজিদ থানার এসআই মোঃ আজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এই বিষয়ে এসআই মোঃ আজাহারুল ইসলাম বলে ন,শিবলু দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। গত ২৪ ডিসেম্বর তার সহযোগী জাহাঙ্গীরকে র‌্যাব আটক করলে সে আত্মগোপনে চলে যায়। গতকাল সে বায়েজিদ এলাকায় অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় ৩টি এবং সীতাকুণ্ড মডেল থানায় ৫টি মামলা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST