July 28, 2026, 11:00 am
শিরোনামঃ
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার অহংকার : ধূলিকণার মহাকাব্য (প্রথম কিস্তি)-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ স্বরনে ৭১, হৃদয়ে বাংলাদেশ-এর সভা মঙ্গলবার ,২৮ জুলাই ২০২৬ নিউইয়র্কে সাম্প্রতিক বিশ্ব ভাবনা ও সমসাময়িক বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত আজ জাতিসংঘের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পোরশায় দুর্বৃত্ত কতৃক ৩৮টি আমগাছ কর্তন

Reporter Name

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় পাঁচ বছর বয়সের ৩৮টি আশ্বিনা আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত সন্ধায় উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর মৌজার কুশারপাড়া বাজারের দক্ষিণ পাশের আম বাগানের গাছগুলি কেটে ফেলেছে তারা। লীজসূত্রে বাগানের মালিক চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সুবল গ্রামের মৃত সোহরাব হোসনের ছেলে আব্দুল করিম জানান,

তিনি ২০২০ সালের প্রথম দিকে শুরুতে ছাওড় গ্রামের মৃত মোদাচ্ছেরের স্ত্রী শাহারা বেগম ও তার ছেলে আব্দুর রাজ্জাকের কাছ থেকে খাতিরপুর মৌজার ৪ বিঘা জমি ৪৮টি আমগাছ সহ লীজ নিয়ে আমবাগান শুরু করেন। বাগানটিতে পাঁচ বছর বয়সের ৪৮টি আশ্বিনা আমগাছ রয়েছে। এর মধ্যে ৩৮টি তরতাজা আমগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এতে তিনি কয়েক লক্ষ টাকা লোকশানের মধ্যে পড়বেন বলে জানান। তিনি দুর্বৃত্তদের দৃষ্টান্তমুলক শাস্তিদাবী করেন স্থানীয় প্রশাসনের কাছে। বিষয়টি জানতে চাইলে ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমগাছ কর্তনের কথা তিনি শুনেছেন।

এবিষয়ে তিনি একটা ফয়সালা করবেন বলে জানান। অপরদিকে থানা অফিসার ইনচার্জ শাহ্ আলম সরদার জানান, বিষয়টি তারা অবগত নন। তবে থানায় অভিযোগ করলে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST