June 1, 2026, 6:43 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পোরশা আওয়ামী লীগ রাসেল দিবস পালন করেনি

Reporter Name

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগ শেখ রাসেল দিবস পালন করেনি বলে জানাগেছে। এতে স্থানীয় তৃণমুল আওয়ামী লীগ সমর্থক ও নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারিভাবে দিবসটি জাগজমগপূর্ণভাবে পালন করলেও ক্ষমতাশীন দলটির উপজেলার কোন অংগ সংগঠন দিবসটি পালন করেনি। ফলে দলটির স্থানীয় ইমেজ কিছুটা হলেও কমবে বলে অনেকে মনে করছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা এজন্য দলটির উপজেলা শীর্ষ নেতাদের দোষারোপ করছেন। তারা বলছেন, সারাদেশে শেখ রাসেল দিবস পালন নিয়ে যখন দলটি উদ্যেগ গ্রহণ করেছেন এবং দিবসটি পালন করছেন তখন এ উপজেলার নেতারা কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমনে ব্যস্ত বলে জানান।

সেসকল নেতৃবৃন্দ বছরে দু’বার বিমানে উড়াল দিয়ে গিয়ে কক্সবাজার ভ্রমণ করছেন এনিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে এবিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও তারা বলেন। পোরশা উপজেলায় কেন শেখ রাসেল দিবস পালন করা হলোনা উপজেলা সকল নেতৃবৃন্দ উপজেলার বাইরে অবস্থান করায় এবিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST