July 24, 2026, 8:15 am
শিরোনামঃ
গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এলজিইডি”র পদোন্নতি প্রাপ্ত প্রকৌশলীরা

Reporter Name

প্রথম বাংলা : এলজিইডির ১৯৭ জন সিনিয়র সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এই পদোন্নতি সংশ্লিষ্ট প্রকৌশলীদের দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের যথাযথ স্বীকৃতি।

 

দেশের অবকাঠামো উন্নয়নে, বিশেষ করে গ্রামীণ সড়ক, সেতু ও জনপদ উন্নয়নে এলজিইডির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবপদোন্নতিপ্রাপ্ত প্রকৌশলীরা তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে এই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করবেন এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।

 

এ উপলক্ষে জিয়া পরিষদ এলজিইডি শাখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি অঙ্গীকার থেকে অনুপ্রাণিত হয়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ড. প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার, সদস্য সচিব, এ্যাব কেন্দ্রীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন সমন্বয় কমিটি,সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও প্রকৌশলীবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST