July 5, 2026, 7:25 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগিয়ে এসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন

Reporter Name

প্রথম বাংলা – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নৈশভো জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে তার কাছে হেঁটে যান। ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ নৈশভোজের আয়োজন করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বুধবার রাতে জোহানেস বার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে তার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন।

নৈশভোজে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্যান্য কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সাথে কুশল বিনিময় করেন। মোমেন বলেন, ‘খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়েছে।’সূত্র-বাসস।



Our Like Page
Developed by: BD IT HOST