November 2, 2026, 5:10 am
শিরোনামঃ
ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হলে কর আদায়ে জটিলতা কমবে

Reporter Name

প্রথম বাংলা – প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারলে কর আদায়ে জটিলতা কমে আসবে। আর সে লক্ষ্য রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর কো নো বিকল্প নেই।জাতীয় রাজস্ব বোর্ডে (এন বিআ র) আইটি কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এমন অভিমত জানিয়েছেন কর বিশেষজ্ঞরা।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ম্যাংগো টেলসার্ভিসেস লিমিটেড মিলনায়তনে রাজস্ব বোর্ডে র নির্বাচিত আইটি কর্মীদের জন্য মাসব্যাপী প্রশিক্ষ ণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি বিশেষত রাজস্ব কর্তৃপক্ষের আইটি বিশেষজ্ঞদের কর সংগ্রহ এবং প্রশাসনের জন্য ব্যবহৃত সিস্টেমগু লোর বিকাশ ও পরিচালনায় বিশেষ প্রযুক্তিগত দক্ষ তা প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের ট্যাক্স তথ্য ব্যবস্থাপনা ও পরিষেবার সদস্য জাহিদ হাসান বলেন,বাংলাদে শের এই বিশেষায়িত কর ব্যবস্থার নকশা,নির্মাণ, স্থাপন এবং পরিচালনার ক্ষেত্রে রাজস্ব কর্তৃপক্ষের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। রাজস্ব বোর্ডের প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণরূপে ডিজিটাল করে ফেলা অনেক গুরুত্বপূর্ণ।তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অনুযায়ী ২৪ ঘণ্টা করদাতাদের বিভিন্ন পরিষেবায় অধিগমনের সুযোগ করে দেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের কর্মসূচি কর্মকর্তা মিস মার্গা পিটার্স বলেন,প্রশিক্ষণের ফলে প্রযুক্তিগত রূপান্ত রের সুবিধাগুলো পর্যবেক্ষণ করার জন্য আমরা উন্মুখ হয়ে বসে আছি। এ প্রশিক্ষণটিতে ব্যাপক আকারে আইসিটি কোর্সসমূহ যেমন- ক্লাসিক্যাল আইটি ট্রেনিং,একই সঙ্গে নন-আইটি ম্যানেজারদের জন্য আইটি প্রশিক্ষণ,অফিস অটোমেশন টুলস ইত্যাদি আরও অনেক কোর্স রয়েছে।অনুষ্ঠানে জানানো হয়,প্রশিক্ষণ কর্মশালাটি সিস্টেমের উন্নয়ন এবং ডাটাবেইজ তদারকিকরণ,এর সুরক্ষা এবং গুনগত মান নিশ্চিত করবে এবং নির্দিষ্ট সফটওয়্যার সম্পর্কিত ডোমেনগুলোকে কভার করবে।

রাজস্ব বোর্ডের আইটি বিভাগের কর্মীদের ভূমিকার ওপর ভিত্তি করে এ প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছিল। তারা তাদের দক্ষতার মাধ্যমে ভবিষ্যতে পরবর্তী কোর্সসমূহে অংশ নেওয়ার সুযোগ পাবেন।



Our Like Page
Developed by: BD IT HOST