June 6, 2026, 12:15 pm
শিরোনামঃ
কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানবিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে উখিয়া থানায় বিজিবির অভিযানে ইয়াবা সহ একজন আটক চকরিয়া-সাব হেডিংঃ স্থানীয় অভিযোগে আশ্রয়দাতা ও প্রভাবশালীদের সম্পৃক্ততা ঘিরে চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে আসামি না পেয়ে ছাগল বিক্রির টাকা নিয়ে গেলেন এসআই বদলির পরও চট্টগ্রাম ছাড়েননি সার্ভেয়ার আবু ইউসুফ, নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট! যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি আল মামুন বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, স্বামী ঢাবি শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান, ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । গ্রেফতারকৃতের নাম হলো মোঃ রিপন (২৩)।

ডিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল।

উক্ত তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে মোঃ রিপনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে “Doctor. Ayesha Khatun”নামের একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। এই আইডি দিয়ে আইজিপি মহোদয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে প্রতারণা করা হচ্ছিল।

গ্রেফতারকৃত রিপন তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST