November 9, 2026, 12:19 am
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রেস কাউন্সিল এর আয়োজনে হলুদ সাংবাদিকতা প্রতিরো ধ ও বস্তনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,

তাং-৩০-১০-২০২৩ইং সোমবার কুড়িগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম মহোদয়।

সোমবার ৩০ অক্টোবর/২০২৩ ইং কুড়িগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স হলরুমে সকাল ৯ টা ৩০ মিনিট হতে টানা দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে প্রশিক্ষণ কর্মশালা। এরপর অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন – অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি জনাব মোঃ নিজামুল হক নাসিম।

উক্ত কর্মশালায় কুড়িগ্রাম জেলা সদর সহ জেলার ৯ টি উপজেলার মোট ৪৮ জন সাংবাদিক এতে অংশ নেন। কর্মশালা শেষে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম মহোদয়ের প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কে প্রশিক্ষণের সনদপত্র প্রদান করেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক এই প্রথম সাংবাদিকতার উপর গুরুত্বপূর্ণ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST