July 5, 2026, 7:46 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফুলেল শুভেচছায় গোলাম ফারুক পিংকুকে বরণ করলেন নেতা-কর্মীরা

Reporter Name

নূর মোহাম্মদঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৩ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেনজেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এমপি।

মঙ্গলবার  তিনি ঢাকা থেকে মনোনয়ন নিয়ে চন্দ্রগঞ্জ বাজারে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় সংসদীয় আসনের  লক্ষ্মীপুর ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগ,লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগের সভাপ তি সাধারণ সম্পাদকসহ  বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী,সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
চন্দ্রগঞ্জে  সংক্ষিপ্ত আলোচনা সভায় মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু  তাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এরপর বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও বিপুল সংখ্যক নেতা-কর্মীরা  লক্ষ্মীপুরের মাদাম জিরো পয়েন্ট সংলগ্ন গোলাম ফারুক পিংকুর বাস ভবনে তাকে স্বাগত জানান।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায়  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা গোলাম ফারুক পিংকুকে  ফুলেল শুভেচছায় শিক্ত করেন।সদর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ,চন্দ্র গঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী,সাধারণ সম্পাদক আঃ ওহাব,পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক এড জহির উদ্দিন বাবরসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এমপি বলেন, কেবল মনোনয়ন পেলে হবেনা, নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, এজন্য সবাইকে নিরলস কাজ করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST