June 29, 2026, 8:09 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফের ১১০ পুলিশকে একযোগে বদলি কক্সবাজার থেকে, মাদকসহ নানা অভিযোগ

Reporter Name

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মাদক সহ নানা কাণ্ডে এবার কক্সবাজার জেলা পুলিশের ১১০ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। পর্যটনশহরটির প্রায় সব থানার কনস্টে বলদের বদলি করে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে।গত ১১ জানুয়ারি পুলিশ সদর দপ্তরের এআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-৩) মো. মাহবুবুল করিম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলির এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিয়ে পুলিশের মধ্যেই চলছে নানা আলোচনা। বদলি করা কনস্টেবলদের মধ্যে কারও কারও বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এর আগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহা ম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর কক্সবাজার জেলার পুলিশ সুপার থেকে শুরু করে সব পর্যায়ের ১ হাজার ৩৪৭ জন সদস্যকে একযোগে বদলি করা হয়েছিল।অবশ্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন,১১০ জন কনস্টেবলকে বদলি মূলত রুটিন কাজ।সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন,দেশের ৬৪ জেলার মধ্যে কক্সবাজার জেলা বিশেষভাবে মনিটরিং করা হয়। কারণ এ জেলায় মাদক কেনাবেচা হয় বেশি। এর আগে মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় একযোগে পুলিশের সব সদস্যকে বদলি করা হয়।

যে ১১০ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে তাদের মধ্যে কারও কারও বিরুদ্ধে মাদক কেনাবেচাসহ বিস্তর অভিযোগ আছে।তাদের দাবি, চট্টগ্রাম রেঞ্জের বর্তমান ডিআইজি আনোয়ার হোসেন পুলিশের নানা অনিয়মের বিরুদ্ধে কঠোরতা দেখাচ্ছেন। যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়ম পাচ্ছেন তাৎক্ষণিক তিনি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন।তারা বলছেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর যাদের কক্সবাজারে পোস্টিং দেওয়া হয়েছিল তাদের রাখা হয়েছিল কড়া নজরদারিতে।

জানা গেছে, কক্সবাজারে কর্মরত থেকে সদ্য বদলি র আদেশ পাওয়া কনস্টেবলদের মধ্যে ইলিয়াস সরকার,হাবিবুর রহমান,মিলন মিয়া,আক্কাছ আলী, ডালিম আহমেদ শান্ত,তানজুম আক্তার,শাহিদা আক্তার,এসএম মঈন উদ্দীন,নাজমুল ইসলাম রাজু, আরিফুজ্জামান,সবুজ সিকদার,সেলিনা আক্তার, শাহীন আলম,মোমেন মিয়া,মহসীন মোল্লা,এমারত হোসেন,শাহীন মিয়া,মানিক মিয়া ও লাবণী বেগমকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।

এছাড়া আকলিমা বেগম,আবুল কালাম আজাদ ও ইয়াকুব হোসেনকে সিলেট রেঞ্জে এবং মোহন চন্দ্র গাইনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST