September 25, 2026, 11:42 am
শিরোনামঃ
বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধিঃ

বাঁশখালী পৌরসভা এলাকায় বউ–শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জমিলা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি ধুইল্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে মৃত রাশেদ ওই এলাকার নুরুল আলমের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিলা আক্তারের স্বামী মোহাম্মদ আবদুল্লাহ প্রায় পাঁচ বছর ধরে প্রবাসে রয়েছেন। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জমিলা ও তাঁর শাশুড়ি হোসনে আরা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস–বৈঠক হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।ঘটনার দিন হোসনে আরা বেগম তাঁর নাতনিকে দুষ্টুমি করার কারণে বেত দিয়ে মারধর করলে এ নিয়ে জমিলা আক্তারের সঙ্গে তাঁর শাশু ড়ির কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ঝগড়ায় রূপ নিলে স্থানীয় কয়েকজন নারী–পুরুষ পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। অভিযোগ রয়েছে,

এ সময় ঝগড়া থামাতে এগিয়ে আসা প্রতিবেশী রাশেদকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন জমিলা আক্তার। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মো: রাশেদের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রাশেদের স্ত্রী বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত জমিলা আক্তারকে গ্রেপ্তার করে বলে থানা সুত্রে জানা যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আহত হয়ে রাশেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ চমেক হাসপাতালে ময়নাত দন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



Our Like Page
Developed by: BD IT HOST