September 10, 2026, 5:57 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বগুড়ায় আদিবাসীদের উপর সশস্ত্র হামলায় নিন্দা

Reporter Name

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার আহবায়ক সুমিত্রা তঞ্চঙ্গা এবং সাধারণ সম্পাদক মার্টিন পারমিতা এক বিবৃতিতে, বগুড়ার শেরপুর উপজেলায় ভূমিদস্যদের দ্বারা আদিবাসী দের উপর সশস্ত্র হামলা,বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতোসহ ১৭ জন গুরুতর আহত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনা নুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন,গত ডিসেম্বর মাস থেকে শেরপুর ইউনিয়নের আমগোয়েল,গোর্তা,কেশবপুর,মরা দীঘি ,জয়নগর গ্রামে ভূমি দখল কে কেন্দ্র করে আদি বাসীদের উপর নির্যাতন ও বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। এ ঘটনাগুলোর প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ গ্রামের আদিবাসী সম্প্রদায় তাদের বসতভিটা ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচির পর এ নৃসংস হামলা চালানো হয়। গত ৮ই

জানুয়ারি রবিবার আম বইল গ্রামে চাষযোগ্য জমি দখল কে কেন্দ্র করে আদিবাসীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে এতে ১৭ জন গুরুতর আহত ,তারা বগুড়া মেডিকেল কলেজ ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সকল বিবেকবান মানুষ এবং বিভিন্ন সংগঠনকে আদিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।



Our Like Page
Developed by: BD IT HOST