March 18, 2026, 3:57 am
শিরোনামঃ
কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য,সিটি প্রশাসক,পুলিশ সুপার ও মালিক সমিতি কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর”উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন আন্তর্জাতিক বিশ্বতানের এর উদ্যোগে আলোচনা সভা,সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Reporter Name

মোঃ রিপন ইসলাম বগুড়া প্রতিনিধি ঃ

পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বগুড়া সদরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, বগুড়া সদর, বগুড়ার উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আঃ ওয়াজেদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
শামসুন্নাহার শিউলি, আইসিটি কর্মকর্তা আলমাহমুদ সরকার, সমবায় অফিসার সালাউদ্দিন সিদ্দিকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনাব তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঈদকে সামনে রেখে এসব পরিবারের মুখে হাসি ফোটাতে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে ৫ হাজার উপকারভোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST