July 19, 2026, 6:58 pm
শিরোনামঃ
অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বাবিকিউ পার্টি -২০২৬ অনুষ্ঠিত সভাপতি-শাহীন ও সাধারণ সম্পাদক নাছির নির্বাচিত কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা তনু হ’ত্যা মামলার প্রথম আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন আইনমন্ত্রী সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত “টাউন হল সভা সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও ৩৫ লাখ টাকা লুট: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৯ শাহজাদপুর কর্মসূচি (এডিবি) এর আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বঙ্গমাতার নামে নির্মিত সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’র উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয়ের চামেলী হল প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। আজ রাত ১২টা ১ মিনিটে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এসময় সেতুর দুই প্রান্তে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা ও কাউখালী উপজেলার বেকুটিয়ায় দুটি প্যান্ডেল করে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম। এতে যোগ দিয়েছেন সেতুর দুই প্রান্তের হাজারও মানুষ। সেতুর উদ্বোধন উপলক্ষে সড়কের দুই পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে।

২০১৮ সালের ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করেন। ৯৯৮ মিটার দৈর্ঘ্য এবং ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুতে ১০টি পিয়ার ও ৯টি স্প্যান রয়েছে।

৮৮৯ কোটি টাকা ব্যয়ে চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেড নামের একটি চীনা প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে। এর মধ্যে ৬৫৪ কোটি ৭৯ লাখ টাকা চীন সরকার এবং বাকি অর্থ বাংলাদেশ সরকারের।

গেলো ৭ আগস্ট ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সংক্রান্ত চুক্তিতে সই করেন।
সৌজন্যে, mp news



Our Like Page
Developed by: BD IT HOST