August 27, 2026, 1:02 am
শিরোনামঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বর্তমানের চলমান চ্যালেঞ্জগুলোকে আমলে নিয়েই বাংলাদেশ তার উন্নয়নের পথে রয়েছে – অর্থমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – সারাবিশ্বের উন্নত থেকে উন্নয়নশীল সব দেশই এই মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ সংকটের বেশিরভাগই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির কারণে উদ্ভূত।

বুধবার (২৬ অক্টোবর) এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বোর্ড অব গভর্নরস’র বার্ষিক সভায় তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, এআইআইবির বোর্ড অব গভর্নরসের এ বার্ষিক সভা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সভার মূল ইস্যু ‘সংকট-প্রবণ বিশ্বে অবকাঠামোতে অর্থায়ন’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। কেননা, বিশ্ব সম্প্রদায়, উন্নত থেকে উন্নয়নশীল সব দেশই এই মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি।

তিনি বলেন, আপনারা অবগত আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সরকার দক্ষতার সঙ্গে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে। বিগত অর্থবছরে ৭.২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতি পূর্বের ধারাবাহিকতায় ফিরে আসছে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানের চলমান চ্যালেঞ্জগুলোকে আমলে নিয়েই বাংলাদেশ তার উন্নয়নের পথে রয়েছে। যেখানে বাংলাদেশের লক্ষ্য রয়েছে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল এবং ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার।

তিনি আরও বলেন, ‘এ লক্ষ্যগুলো অর্জনের জন্য বাংলাদেশের আর্থ-সামাজিক এবং ভৌত অবকাঠামোতে বিনিয়োগের জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ তার সব উন্নয়ন সহযোগীদের সমর্থন প্রয়োজন।



Our Like Page
Developed by: BD IT HOST