June 29, 2026, 2:23 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবলে চ্যাম্পিয়ন ডিএমপি

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবলে (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশীপ-২০২৩ এ সকল ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৪ জুন ২০২৪ খ্রি.) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় এ সকল খেলার চূড়ান্ত প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবল ক্লাবের সভাপতি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন, আজকে যে চারটি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এ চারটি খেলা গ্রামেগঞ্জে অপরিচিত। কিন্তু ক্রিকেটের মতোও একদিন এ খেলা জনপ্রিয়তা পাবে। এ খেলা চারটি অপরিচিত হলেও মেয়েরাও এখানে অংশগ্রহণ করেছে এটাও অনেক ভালোলাগার বিষয়। খেলাধুলার সাথে আমরা যত বেশি সম্পৃক্ত থাকবো, অপরাধ থেকে তত বেশি দূরে থাকবো। এজন্য বর্তমান সরকার বিভিন্নভাবে খেলাধুলাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করছে। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি বলেন, খেলাধুলায় কেউ বিজয়ী হবে, কেউ বিজিত এটাই নিয়ম। এখানে মন খারাপের কোন কারণ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলাধুলায় একটা অন্তরঙ্গ হৃদ্যতামূলক সম্পর্ক তৈরি হয়,এটি সবচেয়েগুরুত্বপূর্ণ”বেসবল,পেসাপালো,ফুটভলি ও টার্গেটবল খেলোয়াড়রা এশিয়া গেমসসহ বিভিন্নআন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করছে এবং সাফল্য দেখাচ্ছে।

তিনি এ ধারাবাহিকতা বজায় রাখার আশা ব্যক্ত করেন তিনি নতুন এ খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত,বাংলাদেশ পুলিশ বেসবল,পেসাপালো,ফুটভলি ও টার্গেটবল ক্লাবের আয়োজনে গত শনিবার (২২ জুন ২০২৪ খ্রি.) থেকে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ খেলা শুরু হয়। পুলিশের বিভিন্ন ইউনিটের ১৩টি দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। আর আজ চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো এ প্রতিযোগিতার।



Our Like Page
Developed by: BD IT HOST