July 22, 2026, 11:29 am
শিরোনামঃ
**সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশ: ২৪ মে ২০২৬ইং

বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

সংগঠনের আদর্শ সমুন্নত রাখা এবং তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে।নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট এস এম শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মাদ পারভেজ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। সিনিয়র সহ-সভাপতি নবগঠিত কমিটিকে নিয়ে সংগঠনের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন দায়িত্বপ্রাপ্তরা তাদের সততা, নিষ্ঠা ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে বঙ্গবন্ধু গেরিলা সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।উল্লেখ্য, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST