September 9, 2026, 5:17 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের ব্যবসায়ী মহসিন বিশ্বাস বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় এই মামলা করেন।

অন্য আসামিরা হলেন মো. রাসেদুল ইসলাম রুবেল, জাকারিয়া পান্না, আবুল বাসার মোল্লা।

মামলা সূত্রে জানা গেছে, মহসিনের কাছে দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছিলেন জাহাঙ্গীর।

দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ৩ মার্চ মহসিনের বাড়ির সামনে কৃষক দলের ওই নেতা তার দলবলসহ তাকে মারধর ও গুলি করে হত্যার হুমকি দেয়। মহসিনের মা ছেলেকে হুমকি দেওয়ার বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাকে লাঞ্ছিত করে তারা।

৪ এপ্রিল ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি ও তার বৃদ্ধ মাকে লাঞ্ছিত করার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় রবিবার মহসিন মামলা করেন।

জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘আমি মহসিনের কাছে কোনো চাঁদা চাইনি তিনি আমাকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র করছেন।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির কারণে একটি মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST