August 15, 2026, 12:59 am
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রাজারহাট ইউনিয়নের সর্ব স্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা: শাহাদাত হোসেন লাল অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫, বিপুলসংখ্যক সিম ও চেকবই জব্দ মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের শরীয়তপুরে জাজিরায় একের পর এক মজুদকৃত বোমার বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাঘায় জমি-জায়গা নিয়ে সংঘর্ষে আহত-১০

Reporter Name

 

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাঘায় জমি-জায়গা নিয়ে সংঘর্ষে-১০ জন আহত হয়েছে। এ ঘটনায় রাতে বাঘা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করা হয়।
বৃহম্পতিবার ( ৮সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারসাওতা বিনোদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়,উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারসাওতা বিনোদপুর গ্রামের আহাদ আলীর ছেলে আশরাফ আলী ও সাহাদত হোসেনের ছেলে আয়নাল হকের মধ্যে সাড়ে ১২ শতাংশ জমির অংশ নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এই জমি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিনোদপুর বাজারে আশরাফ আলী ও আয়নাল হকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ে হাতাহাতি হয়।

এ খবর ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষের লোকজন বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে সেখানে আসে এবং একে অপরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত প্রায়-১০ জন আহত হয়।আহতরা হলেন,আয়নাল হক পক্ষের সে নিজে, তার ভাই জয়নাল হক,নুরুল ইসলাম ও ভাতিজা সোহাগ হোসেন এবং

আশরাফ আলীর পক্ষের সে নিজে ও তার ছেলে নুর হোসেন,নয়ন হোসেন,ভাতিজা হাফিজুল ইসলাম, রাকিবুল ইসলাম,সাইদার রহমান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। এরমধ্যে জয়নাল হক ও নুরুল ইসলামকে অবস্থা আশংকা জনক অবস্থায় কর্তব্যরত চিকিৎস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।আশরাফ আলী ও আয়নাল হক তারা পরস্পর চাচাত ভাই বলে জানা গেছে।

এ বিষয়ে আয়নাল হক বলেন, পৈতিক সূত্রে আমি সাড়ে ১২ শতাংশ জমি পাবো। ৫ শতাংশ জমি বুঝে পেলেও বাঁকি জমি বুঝে পায়নি। বিষয়টি নিয়ে আমার চাচাত ভাইকে বলতে গেলে তারা আক্রমন করে।

অপর দিকে আশরাফ আলীর ভাতিজা মজনু হোসেন বলেন, তারা জমির অংশ পাবে। কিন্তু যখন তখন জমি ভাগ চায় এবং দখল করতে আসে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়েছে।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন,বিষয়টি

জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ চলে আসার পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে পৃথকভাবে দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আবুল হাশেম



Our Like Page
Developed by: BD IT HOST