September 8, 2026, 4:49 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাজার সমিতির নির্বাচনে গণসংযোগে ব‌্যস্ত সময় পার করছেন চার তরুণ সাধারণ সম্পাদক প্রার্থী

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:

উখিয়া উপজেলার কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার প্রচারনায় ব‌্যস্ত সময় পার করছেন চার তরুণ ব‌্যবসায়ী চারজনই আগামী নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে বাজারের অলিতে গলিতে ব‌্যবসায়ীদের সাথে যোগাযোগ অব‌্যাহত রাখছেন করছেন গনসংযোগ।

এদিকে ব‌্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষনার পূর্ব থেকে কুতুপালং বাজারে বয়ে চলছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা যার যার মত নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে ছুটছেন ব‌্যবসায়ীদের ধারে ধারে।একাধিক ব‌্যবসায়ীদের সাথে কথা বলে জানাযায়, কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। ভোটাররা নির্ভয়ে পচন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করতে পারবেন।

সাধারণ সম্পাদক প্রার্থী রুবেল (সও:) বলেন, আমি দীর্ঘ দিন ধরে কুতুপালং বাজার ব‌্যবসায়ীদের সাথে ব‌্যবসা পরিচালনা করে আসছি ব‌্যবসায়ী ভাইদের যেকোন সমস‌্যায় ছুটে গিয়ে তা সমাধান করার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে আমাকে ব‌্যবসায়ী ভাইয়েরা নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবে এটা আমার বিশ্বাস। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী (সও:), বলেন, আমি কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির নির্বাচনে জয়ী হব এটা আমার বিশ্বাস। আমি কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির সকল সদস‌্যদের সার্বিক সহযোগিতা করে আসছি দীর্ঘ দিন থেকে। আগামী নির্বাচনেও ব‌্যবসায়ী ভাইয়েরা আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ আমার জন‌্য সকলে দোয়া করবেন।

সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম (সও:) বলেন, আমি দীর্ঘ দিন থেকে বাজার ব‌্যবসায়ী সমিতির নির্বাচনে নির্বাচিত হয়ে দুই দুই বার অর্থ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি হিসাবে সফলতার সাথে আমার কাছে অর্পিত দায়িত্ব সততার সহিত পালন করে আসছি। আগামীতেও ব‌্যবসায়ী ভাইয়েরা আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস। আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে অবহেলীত অধিকার বঞ্চিত ব‌্যবসায়ীদের জন‌্য কাজ করে যাব বলে প্রতিজ্ঞা করছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আরেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী দিপু বড়ুয়া বলেন, আসন্ন কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির নির্বাচনে ব‌্যবসায়ী ভাইয়ের আমার পাশে থাকবে এবং আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। আমি নির্বাচিত হয়ে ব‌্যবসায়ী ভাইদের সুখে দুঃখে পাশে থেকে বিভিন্ন সমস‌্যার সমাধান করব এবং অবহেলীত অধিকার বঞ্চিত ব‌্যবসায়ীদের হয়ে কাজ করে যাব। আমি সকল ব‌্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি।



Our Like Page
Developed by: BD IT HOST