June 26, 2026, 10:32 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাজার সমিতি’র নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:

উখিয়া উপজেলার ঐতিহ‌্যবাহী কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমবায় সমিতির (রেজি নং-২৫১০) আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ও নির্বাহী সদস‌্য পদে যথাক্রমে মোঃ ইসমাইল,আহমদ উল্লাহ,সাদ্দাম হোসেন, রফিক উদ্দিন,আবুল আলমসহ রাজাপালং ইউপির সদস‌্য(০৯) ওয়ার্ড ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ‌্যার দিকে উখিয়ার রাজাপালং ইউপি সদস‌্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র সমিতির আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা।

এসময় উপস্থিত ছিলেন,অত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব‌্যবসায়ী শিক্ষানুরাগী জহির আহাম্মদ(সও:), সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ব‌্যবসায়ী মোহাম্মদ ইসমাইল,অপু বড়ুয়া,মোঃ ইসমাইল, আহমদ উল্লাহ,সাদ্দাম হোসেন,রফিক উদ্দিন, আবুল আলম প্রমূখ।

কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও রাজাপালং ইউপির ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার সকলের উদ্দেশ‌্যে বলেন,বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও আসন্ন নির্বাচনে অংশগ্রহনকারীদের জন‌্য শুভ কামনা রইল।

তিনি আরো বলেন,আমি অত্র সমিতির প্রতিষ্ঠা কালীন সভাপতি হিসেবে বলতে চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে আমি সর্বাত্বক সহযোগিতা থাকবে,আমি চাই উঠে আসুক সৎ ও যোগ্য নেতৃত্ব।



Our Like Page
Developed by: BD IT HOST