September 15, 2026, 12:14 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাড়তি ভাড়া নেয়ায় দুই পরিবহনকে জরিমানা

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে বাস মালিক সমিতির সাথে আইন-শৃঙ্খলা কমিটির এক বৈঠকে বাস মালিক সমিতি অতিরিক্ত ভাড়া আদায় না করার অঙ্গীকার বদ্ধ হন।

কিন্তু বাস্তবে দেখা মিলে তার বিপরীত চিত্র। ঈদ কে সামনে রেখে সাধারণ জনগণের যেন ভোগান্তি শেষ নেই।

বেপরোয়া ভাবে জনগনকে হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠে আসলে মঙ্গলবার (২৭ জুন) সারাদিন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেন এর উপস্থিতি তে বিশেষ অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলা প্রশাসন।

অতিরিক্ত ভাড়া নেওয়ায় জাজিরা টিএনটি মোড়ে পদ্মা ট্রাভেলস ও কীর্তিনাশা এক্সপ্রেস কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৪টি বাসের আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরৎ দেয়া হয়েছে।

অভিযানকালে অতিরিক্ত ভাড়া নগদ ফেরত না দেওয়ায় শরীয়তপুর সুপার সার্ভিসের ১জন ও পদ্মা ট্রাভেলস এর ১জন স্টাফকে আটক করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করার কারণে জাজিরা উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হচ্ছে।বাসগুলোকে জরিমানা করা হচ্ছে এবং যাত্রীদের টাকা ফেরত দেয়া হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST