November 21, 2026, 10:04 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বান্দরবানের অবৈধ ইটভাটা জব্দ

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের রেজু এলাকায় ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস্ ও শাহরিয়ার মোঃ বাবুর এসএমবি ব্রিকস্ নামক অবৈধ ইটভাটা ০২ টিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসমাত জাহান ইতু এবং প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।

উক্ত মোবাইল কোর্টে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবিএম ব্রিকসকে ১,০০,০০০/ (এক লক্ষ) টাকা ও ২,০০০ (দুই হাজার) ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়,এসএমবি ব্রিকসকে ২,০০,০০০/ (দুই লক্ষ) টাকাসহ মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করার পাশাপাশিমহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং- ১২০৪/২০২২ এর আদেশ বলে ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন,২০ ১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইক্ষ্যংছ ড়ি উপজেলা প্রশাসন,ঘুনধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ ও উপজেলা আনসার সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে আমাদেরকে অভিহিত করে



Our Like Page
Developed by: BD IT HOST