July 28, 2026, 3:42 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাবার জোরে পুলিশের ওপর হামলা, চেয়ারম্যানপুত্র গ্রেফতার

Reporter Name

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় মাহমুদুল হাসান শুভ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাহমুদুল হাসান শুভ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে এক নম্বর আসামি করে মামলা করেন বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এএসআই শফিউল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে একজন যুবক সেই পথ ধরে যাচ্ছিলেন। দায়িত্বরত পুলিশ মোটরসাইকেল থামিয়ে পরিচয় জানতে চান। এ সময় নিজেকে ‘চেয়ারম্যান পুত্র শুভর লোক’ বলে নিজের পরিচয় দেন ওই যুবক। এছাড়া আরও নানা প্রশ্ন করে পুলিশ। এক পর্যায়ে ওই যুবক চলে যান। এর কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের চার সদস্য আহত হন।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চেয়ারম্যানের ছেলে শুভকে গ্রেফতারের আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় শুভকে এক নম্বর আসামিসহ আট জন নামীয় আসামি এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৫ ডিসেম্বর রাত ১টার দিকে সড়কে পুলিশ মোটরসাইকেল চেক করছিলো। এ নিয়ে তাদের লোকজনের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে তাদের ১০-১৫ জনের একটি দল এসে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।’



Our Like Page
Developed by: BD IT HOST