ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:
চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ বালু:
উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হলে অবৈধভাবে স্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলন/ পরিবহনকারীগণ তাদের কৌশল পরিবর্তন করে বালু উত্তোলন এবং পরিবহনের জন্য সময় নির্ধারণ করেন মধ্যরাত থেকে সকাল নয়টা পর্যন্ত।
এই সমস্ত অবৈধ বালু ব্যবসায়ীদের দমন করতে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব শফিউল আলম অদ্য ১৭/৯/২৬ ইংরেজি তারিখে ভোর ৬ টার দিকে অভিযান শুরু করেন।
উক্ত অভিযানে কৈয়ারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনৈক ফোরকানের বালু মহল হতে একটি বালু বর্তি ডাম্পার পালানোর চেষ্টা কালে আটক করা হয়।তাৎক্ষ নিক খবর পেয়ে বালু ব্যবসায়ী এবং পরিবহনকারী ডাম্পার পালিয়ে গেলে অভিযানের উদ্দেশ্যে ফাসিয়া খালি ইউনিয়নের দিকে যাওয়ার পথে কুমারী ছড়া হতে অবৈধভাবে বালু ভর্তি দুটি ডাম্পার দ্রুত পালানোকালে আগে থেকে অভিযানের জন্য অপেক্ষমান ভুমি অফিস ও পুলিশ এবং আনসার সদস্যরা আটক করেন।
পরবর্তীতে সাহারবিল ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড সাহ পোড়া নামক স্থানে বালু ব্যবসায়ী এর স্যালু মেশিন ধ্বংস করে নদীতে ডুবানো হয়। শাহারবিল ৭ নং ওয়ার্ড হতে ফেরার পথে চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড বাটাখালি ব্রিজের দক্ষিণে নদীতে বসানো ১ টি স্যালু মেশিন জব্দ এবং একটি স্যালু মেশিন ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর ,ফোর্সসহ পুলিশ কর্মকর্তা,আনসার সদস্যগন এবং ভুমি অফিসের বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তা।