June 30, 2026, 9:49 pm
শিরোনামঃ
দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ না নেওয়ার বড়াইগ্রামের ওসি প্রত্যাহার

Reporter Name

প্রথম বাংলা – যাত্রীবাহি চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ না নেওয়ার নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়,গত মঙ্গলবার সকালে যাত্রীদের অভিযোগের ভিত্তি তে বড়াইগ্রাম থানামোড় এলাকা থেকে একটি বাস জব্দ এবং চালক-হেলপারকে আটক করে পুলিশ। ওই যাত্রীরা অভিযোগ করেন চালক-হেলপারের সযোগিতায় ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী থেকে থেকে রাজশাহী গামী বাসটিতে চন্দ্রা থেকে ৮ জন যাত্রীবেশী ডাকাতদল উঠেন।

তারা চন্দ্রা থেকে টাঙ্গাইলের মীর্জাপুর এলাকার মধ্যে সকল যাত্রীর নগদ টাকা,মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট ও দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে মীর্জাপুরের একটি তেল পাম্পে বাসটি থামিয়ে ডাকাতরা নেমে যায়। এর পর চালক-হেলপান বাসটি রাজশাহী নিতে অস্বীকৃতি জানায়। যাত্রীরা ঐক্যব্ধ হয়ে চাপ সৃষ্টি করলে চালক বাস নিয়ে রওনা হয়।

পথে বড়াইগ্রাম থানামোড় এলাকায় পৌঁছালে ওই বাসে থাকা বড়াইগ্রামের যাত্রীর সহায়তায় বাসটি থামায় এবং চালক- হেলপারকে পুলিশ হেফাজতে দেয়।

েএসময় দুই নারী যাত্রী এবং অন্যযাত্রীরা বড়াইগ্রাম থানায় অভিযোগ করতে গেলে তারা ঘটনাস্থল টাঙ্গাইলের মীর্জাপুর হওয়ায় ওসি মামলা নিতে অস্বীকৃতি জানায়।

ঘটনার ৩দিন পরে মীর্জাপুর থানা থেকে প্রতিনিধি এসে শুক্রবার ৮-৯জন অজ্ঞাতনামা আসামীর নামে মামলা নেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST