হে অন্তরতর
.. মনোয়ার হোসেন
নূর মোহাম্মদ প্রতিবেদন
ধায় যেন মোর সকল ভালোবাসা-
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে
ধায় যেন মোর সকল ভালোবাসা-
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে
বাহিরের এই ভিক্ষা-ভরা থালি,
এবার যেন নিঃশেষে হয় খালি;
অন্তর মোর গোপনে যায় ভরে-
প্রভু, তোমার দানে, তোমার দানে, তোমার দানে
ধায় যেন মোর সকল ভালোবাসা-
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে